১. অ্যাকাউন্ট
২. ব্যক্তিগত তথ্য
৩. ছবি
৪. নিয়মাবলি ও সম্মতিপত্র
NEEDBOX × STYLENEST — মডারেটর কাজের নিয়মাবলি
- প্রথম ৩ দিন ট্রায়াল পিরিয়ড হিসেবে কাজ করতে হবে।
- প্রথম ২ মাস কমিশনভিত্তিক কাজ করতে হবে।
- ২ মাস পর পারফরম্যান্স ভালো হলে নিজের পছন্দ অনুযায়ী কমিশন অথবা বেতন বেছে নেওয়া যাবে।
- নিয়মিত অনলাইনে সক্রিয় থেকে কাস্টমারের মেসেজের উত্তর দিতে হবে।
- কাস্টমারের অর্ডার সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে।
- কাস্টমারের সঙ্গে ভদ্র ও পেশাদার আচরণ করতে হবে।
- কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পণ্যের দাম বা ডিসকাউন্ট পরিবর্তন করা যাবে না।
- পেজ ও কাস্টমারের ব্যক্তিগত তথ্য গোপন রাখতে হবে।
- প্রতিদিনের কাজ ও অর্ডারের হিসাব কর্তৃপক্ষকে জানাতে হবে।
- দায়িত্বে অবহেলা বা নিয়ম ভঙ্গ করা যাবে না।
কাস্টমার রিপ্লাই নীতি (NeedBox & StyleNest)
- যে মডারেটর প্রথমে কোনো কাস্টমারকে রিপ্লাই দেবে, কাস্টমারটি তার দায়িত্বে থাকবে।
- দায়িত্বপ্রাপ্ত মডারেটর অনলাইনে থাকলে অন্য কেউ সেই কাস্টমারকে রিপ্লাই করবে না।
- দায়িত্বপ্রাপ্ত মডারেটর অফলাইনে থাকলে অন্য মডারেটর প্রয়োজন অনুযায়ী রিপ্লাই করতে পারবে।
- একজন কাস্টমারকে একই সময়ে একাধিক মডারেটর রিপ্লাই করবে না।
- অন্য মডারেটর দায়িত্ব নিলে আগের চ্যাট হিস্ট্রি দেখে তারপর রিপ্লাই করতে হবে।
- কাস্টমারের সাথে সবসময় ভদ্র ও পেশাদার আচরণ করতে হবে।
- কোনো তথ্য নিশ্চিত না হলে অনুমান করে উত্তর দেওয়া যাবে না।
- কোনো সমস্যা বা ভুল হলে বিষয়টি সঙ্গে সঙ্গে অ্যাডমিন/দায়িত্বশীল ব্যক্তিকে জানাতে হবে।
মূল নিয়ম: একজন কাস্টমার = একজন দায়িত্বপ্রাপ্ত মডারেটর। দায়িত্বপ্রাপ্ত মডারেটর অনলাইনে থাকলে অন্য কেউ রিপ্লাই করবে না।
তথ্য ব্যবহার
আমার দেওয়া NID, ছবি ও অন্যান্য তথ্য শুধু পরিচয় যাচাই ও কর্তৃপক্ষের রেকর্ডের জন্য ব্যবহার হবে।